বিবিসির সেরা মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে উইম্বলডন জিতে ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন অ্যান্ডি মারে। ওই বছর বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটাও উঠেছিল তাঁর হাতে। দুই বছর পর আরেকবার ব্রিটিশদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে মারের কীর্তিতে। এবার ৭৯ বছর পর ডেভিস কাপ জিতেছে গ্রেট ব্রিটেন। স্বীকৃতিও পেয়ে গেলেন নগদে। এবারও বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন এই টেনিস তারকা। এএফপি।