বিশ্বসেরা আজারেঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ ম্যাচের ১২টিতেই জয়। দুটি আবার ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের ফাইনালে। এই সাফল্যেই মার্চ মাসের বিশ্বসেরা মহিলা টেনিস খেলোয়াড় নির্বাচিত হতে সাহায্য করেছে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ডব্লুটিএর ওয়েবসাইটে মনোনীত খেলোয়াড়দের মধ্য থেকে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাঠক ভোটে। ৭০ শতাংশ ভোট পেয়ে গত মাসের সেরা হয়েছেন বেলারুশের আজারেঙ্কা। সভেৎলানা কুজনেতসভা ও সেরেনা উইলিয়ামস পেয়েছেন যথাক্রমে ১৭ ও ১৩ শতাংশ ভোট। আইএএনএস।