বিষণ্ণ ওজনিয়াকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারোলিন ওজনিয়াকির মন খারাপ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেসেখেলে জিতেছেন, ডেনিশ টেনিস খেলোয়াড়ের মন খারাপ হবে কেন? কারণ স্টিভেন জেরার্ড। লিভারপুলের পাঁড় সমর্থক ওজনিয়াকি, প্রিয় ক্লাবের জয়ে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ টুইটও করেছেন অনেকবার। অ্যানফিল্ডে খেলা দেখতেও গিয়েছেন বেশ কয়েকবার। এর পরও হয়তো যাবেন, কিন্তু জেরার্ডকে হয়তো আর দেখবেন না। এই মৌসুম শেষেই লিভারপুল ছেড়ে যাচ্ছেন ঘরের ছেলে জেরার্ড। প্রিয় ক্লাবের প্রিয়তম খেলোয়াড় চলে যাচ্ছেন, ওজনিয়াকি সেটা মেনে নিতে পারছেন না একদমই, ‘আমার খুবই মন খারাপ। স্টিভ এই দলের জন্য এত কিছু করেছে!’ তা জেরার্ড তো আর খেলা ছেড়ে দিচ্ছেন না। এমএলএসের ক্লাব এলএ গ্যালাক্সির হয়ে তো খেলবেনই। ওজনিয়াকি তাই পরিকল্পনা করছেন, জেরার্ডের খেলা দেখতে উড়াল দেবেন লস অ্যাঞ্জেলেসে। মেইল অনলাইন।