প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রাতের ফাইনালে কে জিতেছেন? রবার্তা ভিঞ্চি না ফ্লাভিয়া পেনেত্তা? ‘ইতালিয়ান ওপেনে’ যিনিই জিতুন না কেন, রেকর্ড বইয়ে তাঁর নাম উঠে গেছে। রেকর্ডটা উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে মেয়েদের এককে সবচেয়ে বেশি বয়সে প্রথম শিরোপা জয়ের। ভিঞ্চির বয়স ৩২, পেনেত্তার ৩৩। এর আগে সবচেয়ে বেশি বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন আরেক ইতালিয়ান ফ্রান্সেসকা শিয়াভোনে। ২০১০ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের দিন তাঁর বয়স ছিল ২৯ বছর ৩৪৬ দিন। শিয়াভোনে পেছনে ফেলেছিলেন চেক প্রজাতন্ত্রের ইয়ানা নোভতনাকে (২৯ বছর ২৭২ দিন, উইম্বলডন ১৯৯৮)। পুরুষ বিভাগে সবচেয়ে বেশি বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন প্রয়াত আর্থার অ্যাশ। মার্কিন কৃষ্ণাঙ্গ তারকা ১৯৬৮ সালে ইউএস ওপেন জিতেছিলেন ২৫ বছর ৫৭ দিন বয়সে।