ভক্ত উইল্যান্ডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছরেরও বেশি হয়ে গেছে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। সুইস মহাতারকা আবার গ্র্যান্ড স্লাম জিতবেন এমনটা বিশ্বাস করার লোক দিন দিন কমছে। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিকের অবসরের দিনক্ষণও গুনছেন অনেকে। তবে ম্যাটস উইল্যান্ডার এই দলে নেই। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক সুইডিশ তারকা মনে করেন আরও ৫-৬ বছর খেলা চালিয়ে যাবেন ফেদেরার। মাত্রই ৫০-এ পা দেওয়া উইল্যান্ডারের কাছে ফেদেরারের খেলা দেখাটাই পৃথিবীতে তাঁর সবচেয়ে ভালো কাজ। সেটা ফেদেরার জিতুন না-জিতুন। এএনআই।