ভাঙনেই সুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম হোক বা বিয়ে, সম্পর্ক ভেঙে যাওয়াটা সব সময়ই বেদনার নয়! কখনো কখনো তা সৌভাগ্যেরও কারণ, দুজনের মুখেই ফুটিয়ে তোলে আনন্দের হাসি! ক্যারোলিন ওজনিয়াকি আর ররি ম্যাকইলরয়ের ক্ষেত্রে যেমন ঘটেছে দ্বিতীয়টাই। তিন বছর চুটিয়ে প্রেম করার পর গত মে মাসে বিয়ের আয়োজন করতে গিয়ে সম্পর্ক ভেঙে যায় তাঁদের। বিস্ময়করভাবে এর পর থেকেই দুজনের পারফরম্যান্সের পারদ ঊর্ধ্বমুখী! ম্যাকইলরয় তো গত দুই মাসে দুটি মেজর শিরোপাসহ (ব্রিটিশ ওপেন ও পিজিএ চ্যাম্পিয়নশিপ) জিতেছেন টানা তিনটি শিরোপা। পরে আইরিশ গলফার বলেই ফেলেন, ওজনিয়াকির সঙ্গে সম্পর্কটা চুকে যাওয়াতেই তাঁর পারফরম্যান্সে উন্নতি হয়েছে। এবার ওজনিয়াকিও বললেন, ম্যাকইলরয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় তিনি খুশি। একাই নাকি ভালো আছেন তিনি। এএনআই।