ভেনাসের ৭০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭০০ ম্যাচজয়ীদের অভিজাত ক্লাবে পা রাখলেন ভেনাস উইলিয়ামস। কাল উহান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জার্মানির জুলিয়া জর্জেসকে হারিয়ে এই মাইলফলক ছুঁলেন আমেরিকান টেনিস খেলোয়াড়। তাঁর ছোট বোন সেরেনা অবশ্য আগেই এই ক্লাবের সদস্য হয়েছেন। উইলিয়ামসদের বড় বোনকে নিয়ে ৭০০ ম্যাচজয়ী নারী টেনিস খেলোয়াড়ের সংখ্যা এখন ৯। ১৪৪২টি ম্যাচ জিতে এই তালিকার শীর্ষে মার্টিনা নাভ্রাতিলোভা। জর্জেসের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য ভেনাস জানতেনই না—ম্যাচটা জিতলেই মাইলফলক ছোঁবেন, ‘আমি জানতাম না। আগে কেউ আমাকে বলেনি বলে আমি খুশি। তাতে হয়তো আমি একটু নার্ভাস হয়ে পড়তাম।’ এএফপি।