ভয় পেয়ে গিয়েছিলেন মারে, শেষ আটে নাদালও

অলিম্পিক টেনিসের কোয়ার্টার ফাইনালের পথে বড় একটা পরীক্ষাই দিলেন অ্যান্ডি মারে। ইতালির ফ্যাবিও ফগনিনির লড়াই ভয় পাইয়ে দিয়েছিল মারে-ভক্তদের। তবে পরীক্ষায় উত্রেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।
ফগনিনির বিপক্ষে পরপর আটটি গেম হেরেও ৬-১,২-৬, ৬-৩-এ ম্যাচটি জিতে নেন অলিম্পিক টেনিসের বর্তমান চ্যাম্পিয়ন।
টেনিসের শীর্ষ তারকাদের হারাতে সিদ্ধহস্ত ফগনিনি গত বছর ইউএস ওপেনে জয় পেয়েছিলেন রাফায়েল নাদালের বিপক্ষে।
এদিকে, অলিম্পিক টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও। ফরাসি প্রতিদ্বন্দ্বী গিলেস সিমোনের বিপক্ষে ৭-৬ (৫),৬-৩-এ জিতেই শেষ আট নিশ্চিত করেন তিনি।
র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ এবারের রিও অলিম্পিক থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। প্রথম রাউন্ডেই তিনি হেরে যান আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে। সূত্র: এএফপি।