মনোবিদের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস-দুনিয়ার ‘ব্যাড বয়’ খেতাবটা বহু আগেই পেয়ে গেছেন নিক কিরিওস। অভব্য আচরণের জন্য শাস্তি পাওয়াটাও নতুন কিছু নয়। তবে কাল যে শাস্তি পেলেন সেটিতে আছে নতুনত্ব। এই অস্ট্রেলিয়ানকে শাস্তিস্বরূপ মনোবিদের শরণাপন্ন হতে বলেছে এটিপি! গত সপ্তাহে সাংহাই মাস্টার্সে দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন, গালি দিয়েছেন কিরিওস। এ ঘটনায় ৪১ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে তাঁকে, সঙ্গে আট সপ্তাহের নিষেধাজ্ঞা। তবে এটিপি বলেছে, নিজের আচরণ সংশোধন করতে মনোবিদের কাছে গেলেই তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে তিন সপ্তাহ করা হবে। এএফপি।