প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামেলি মরেসমোর কাছে একবার হেরে মার্টিনা হিঙ্গিস প্রতিপক্ষ সম্পর্কে বলেছিলেন, ও তো মেয়ে নয় পুরুষ! অবশ্য কখনোই তাঁকে ‘নারী না পুরুষ’—এই জটিলতায় পড়তে হয়নি। তবে ১৯৯৯ সালে বিতর্কের জন্ম দিয়েছিলেন নিজেকে সমকামী দাবি করে। সাবেক ফরাসি সেই টেনিস তারকাই মা হতে যাচ্ছেন। ৩৫ বছর বয়সী মরেসমো নিজেই টুইটারে দিয়েছেন খবরটি, ‘আগস্টে জন্ম নেবে নতুন অতিথি! আমি অন্তঃসত্ত্বা। খুবই খুশি।’ ২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনজয়ী মরেসমো বর্তমানে অ্যান্ডি মারের কোচ। এটা পরিষ্কার নয়, মা হওয়ার আগ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন কি না। টেনিসডটকম।