মারে-নাদালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা খেলেন টেনিস, কিন্তু ফুটবলের বড় ভক্ত। ফুটবল হোক না ভিন্ন খেলা, সেটিকে যদি কুরে কুরে খায় দুর্নীতি, ‘খেলার মানুষ’ হয়ে কি তাঁরা চুপ থাকতে পারেন? মুখ না খুলে পারলেন না রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। ফিফার প্রশাসন থেকে সেপ ব্ল্যাটারের বিদায় চাইলেন বিশ্ব টেনিসের এই দুই মহাতারকা। এ লেখা যখন পাঠকদের হাতে পৌঁছাবে, তার অনেক আগেই ফিফা সভাপতি পদে কে জিতলেন জানা হয়ে যাবে। তবে নির্বাচনের আগে নাদাল-মারে দুজনই সংস্থার সভাপতি পদে যোগ্য লোকের অধিষ্ঠান কামনা করলেন। ‘সব জায়গাতেই সঠিক লোক থাকাটাই উচিত। টেনিসে, ফুটবলে, দেশের উন্নয়নে কী করতে হবে ভালো জানেন যাঁরা তাদেরই সঠিক জায়গায় থাকা দরকার’—বললেন নাদাল। মারের কণ্ঠেও একই প্রতিধ্বনি। তবে দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে, তা যেন যথাযথ হয় এবং সত্য বেরিয়ে আসে, ফুটবলের আর দশজন ভক্তের মতো মারেও চান এটা। এএফপি।