মারের অস্ট্রেলিয়ান 'প্রেম' চলছেই

২০১০ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনেই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেছিলেন। বছর শুরুর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটির সঙ্গে মারের প্রেম চলছেই। সাত বছরে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠলেন এই ব্রিটিশ।
স্পেনের ডেভিড ফেরারের ৬-৩, ৬-৭, (৫/৭), ৬-২, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে উঠে গেছেন। সব মিলিয়ে গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ১৮তম বারের মতো সেমিতে উঠলেন মারে।
একটি সেটই টাইব্রেকে গিয়েছিল। বাকি তিনটিতে হেরেছেন একেবারে বড় ব্যবধানে। তারপরও ফেরার কিন্তু মারের ঘাম ঝরিয়েছেন যথেষ্ট। ৩ ঘণ্টা ২০ মিনিটের লড়াই হয়েছে চার সেটে।
সর্বশেষ ৬ অস্ট্রেলিয়ান ওপেনের দুটিতে চ্যাম্পিয়ন মারে এবারের আসর নিয়ে স্বপ্ন দেখতেই পারেন। এ নিয়ে চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও একবারও এখানে ট্রফি জেতা হয়নি। আগের চার আসরের তিনবারই ফাইনালে উঠেছিলেন। এবার এক ধাপ পেরোলেই আরেকটি ফাইনাল! আর কোনো গ্র্যান্ড স্লামে এতবার ফাইনাল খেলা হয়নি তাঁর।