প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের বান্ধবী কিম সিয়ার্সকে বিয়ে করেছেন। অ্যান্ডি মারের জীবনটা এখন আরেকটু পূর্ণতার দিকে এগোচ্ছে। বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা। বিয়ের মাস তিনেক পরেই সুখবরটা দিলেন মারে-সিয়ার্স দম্পতি। পিতৃত্বের স্বাদ পেতে যাওয়ার আনন্দে রীতিমতো উদ্বেল টেনিস র্যাঙ্কিংয়ের তৃতীয় শীর্ষ খেলোয়াড়। নিজেকে একই সঙ্গে ‘আনন্দিত ও সৌভাগ্যবান’ বলেছেন তিনি। সুসংবাদ পেয়ে ছেলের সঙ্গে একচোট রসিকতাই করেছেন অ্যান্ডি মারের বাবা উইলি মারে। হবু দাদুর ঠাট্টা, বাবা নয়, শিশুটি যেন দেখতে হয় মা কিমের মতো! এপ্রিলে বিয়ের পর থেকে কোনো গ্র্যান্ড স্লাম জিততে না পারলেও মারের ফর্মটা খারাপ যাচ্ছে না। ২৭ জয়ের বিপরীতে পরাজয় মাত্র ৪টি। সন্তানভাগ্য নিশ্চিতই আরও ভালো কিছু বয়ে আনবে তাঁর জন্য! এএফপি।