মারের উৎসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছরেরও বেশি সময় পর অবশেষে গেরো খুললেন অ্যান্ডি মারে। আট ম্যাচ পর হারালেন র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে। গত পরশু কানাডার মন্ট্রিয়লে জোকোভিচকে ৬-৪, ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে রজার্স কাপের শিরোপা জিতেছেন এই ব্রিটিশ। এ বছর এটি তাঁর চতুর্থ শিরোপা। ম্যাচজুড়েই দুর্দান্ত সার্ভের পাশাপাশি শেষ সেটে দ্বিতীয় গেমে সার্ভিস ভেঙেই জয়ের ভিত গড়েন মারে। এই জয়ে র্যা ঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মারে। অন্যদিকে ২০১২ সালে সিনসিনাটি ওপেনে ফেদেরারের কাছে হারের পর কোনো মাস্টার্সে প্রথম হারলেন জোকোভিচ। জয়ের
পর কোচ অ্যামেলি মরেসমোকে শিরোপাটি উৎসর্গ করেছেন মারে। রোববার সকালেই নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় মরেসমো। রয়টার্স।