মারের বিয়েভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রিদ ওপেনের বল ‘কুড়ানি’দের সঙ্গে ট্রফি হাতে অ্যান্ডি মারে। পরশু নাদালকে হারিয়ে জিতেছেন এই ট্রফি l এএফপি
মাদ্রিদ ওপেনের বল ‘কুড়ানি’দের সঙ্গে ট্রফি হাতে অ্যান্ডি মারে। পরশু নাদালকে হারিয়ে জিতেছেন এই ট্রফি l এএফপি

ক্লে কোর্টে রাফায়েল নাদালকে আগে কখনো হারাতে পারেননি অ্যান্ডি মারে। পরশু হারালেন। তাও কিনা ক্লে কোর্টের রাজার চিরচেনা মাদ্রিদ ওপেনের লাল মাটির কোর্টে! পরশু নাদালকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েই মাদ্রিদ ওপেন জিতলেন ব্রিটিশ মারে। এক সপ্তাহের মধ্যেই ক্লে কোর্টে মারের এটি দ্বিতীয় শিরোপা। এর আগের সপ্তাহে তিনি জিতেছেন মিউনিখ ওপেন। মারের এই দুর্দান্ত ধারাবাহিকতার রহস্য কী? মারের নিজের কথায়—সংসারে থিতু হওয়া! ‘বিয়ে একটা চমৎকার ব্যাপার এবং সবাই বলবে এখন মধুচন্দ্রিমা চলছে। কিন্তু আমরা অনেক দিন থেকেই একত্রে আছি আর বিয়েটা হলো পরের একটা পদক্ষেপ। আমি সব সময় বলি আশপাশের সবাই সুখী থাকলে, সবকিছু ঠিকঠাকমতো চললে তার একটা ইতিবাচক প্রভাব কোর্টের পারফরম্যান্সে পড়বেই’—বললেন কিম সিয়ার্সের সুখী স্বামী মারে। বিয়ের পর ৯টি ম্যাচ খেলে সব কটিতেই জিতেছেন মারে। এএফপি, রয়টার্স।
পরশুর ফাইনালটা জিতে এ মাসের ২৪ তারিখ শুরু ফ্রেঞ্চ ওপেনে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেকে মেলে ধরলেন মারে। আর এই পরাজয়ে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো টেনিস র্যা ঙ্কিংয়ের সেরা পাঁচের বাইরে ছিটকে পড়লেন নাদাল। চার থেকে সাতে নেমে গেছেন স্প্যানিশ তারকা।