মারের 'বোধোদয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়! এত জ্বালাময়ী একটা টুইট করলেন, তার পরও দেশবাসীকে কথাটা বোঝাতে পারলেন না অ্যান্ডি মারে। কদিন আগেই স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়ে গেল। শেষ পর্যন্ত সেটিতে ‘না’ ভোটই জেতে। অথচ দুটি গ্র্যান্ডস্লামজয়ী মারে কিন্তু স্বাধীনতার পক্ষেই অবস্থান নিয়েছিলেন। গণভোটের আগে তা জানিয়ে একটা টুইটও করেছিলেন। সেটা নিয়ে টুইটারে কম গালাগালি হজম করেননি। বিশ্বের ৯ নম্বর টেনিস খেলোয়াড় কি এখন ওই টুইটের জন্য অনুতপ্ত? যদি হয়েও থাকেন, মারে সেটি স্বীকার করলেন না। তবে ভবিষ্যতে এ ধরনের টুইট আর করবেন না বলেই জানিয়েছেন! বিবিসি।