মুগুরুজা ও রাওনিচের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গারবিনিয়ে মুগুরুজা ও উইম্বলডন রানারআপ মিলোস রাওনিচ। মেয়েদের তৃতীয় বাছাই মুগুরুজা পরশু দ্বিতীয় রাউন্ডে হেরেছেন বিশ্বের ৪৮ নম্বর খেলোয়াড় লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাসতোভার কাছে। ছেলেদের পঞ্চম বাছাই কানাডার রাওনিচকে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ১২০ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসন।
অঘটনের দিনে কোর্টে পা না রেখেই তৃতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জোকোভিচ। অসুস্থতার কারণে বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড়কে ওয়াকওভার দিয়েছেন চেক প্রজাতন্ত্রের ইরি ভেসেলি। এএফপি।