মুগুরুজা-ভেনাসের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার ফ্রেঞ্চ ওপেনেই ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র গ্র্যান্ড স্লাম জেতেন গারবিনিয়ে মুগুরুজা। কিন্তু স্প্যানিশ মেয়ের এবার শিরোপা ধরে রাখার স্বপ্নটা ভেঙে গেল গতকাল চতুর্থ রাউন্ডেই। র্যাঙ্কিংয়ের চারে থাকা মুগুরুজাকে কাল স্বাগতিক ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচ হারিয়ে দিলেন ৬-১, ৩-৬, ৬-৩ গেমে। কাল বিদায় নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতার স্বপ্ন নিয়ে আসা ভেনাস উইলিয়ামসও। ৩৬ বছর বয়সী মার্কিন কন্যা ৭-৫, ২-৬, ১-৬ গেমে হেরে গেছেন সুইজারল্যান্ডের টিমিয়া বাসিনস্কির কাছে। এবার কোনো নতুন ‘রানি’ই পাচ্ছে ফ্রেঞ্চ ওপেন। কোয়ার্টার ফাইনালে ওঠা কেউই যে কখনো টুর্নামেন্টটি জেতেননি। রয়টার্স।