প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ টেবিল টেনিসের মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবাহনীর মৌমিতা আলম (রুমি)। গতকাল পল্টনের উডেনফ্লোর জিমনেসিয়ামে হওয়া ফাইনালে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মৌমিতা ৪-২ গেমে হারিয়েছেন একই দলের রহিমা খাতুনকে।
পুরুষ দলগত চ্যাম্পিয়ন পাললিক গ্রুপ। চার গ্রুপের চ্যাম্পিয়ন চারটি দলকে নিয়ে হয়েছে সুপার লিগ। এতে পাললিক গ্রুপ ৩-১ সেটে ঢাকা মেরিনার্সকে এবং ৩-২ সেটে অরুনিমা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের অন্য ম্যাচগুলোয় অরুনিমা ৩-০ সেটে এবং মেরিনার্স ৩-১ সেটে বিমানকে হারিয়েছে।
পুরুষ এককের তৃতীয় রাউন্ডে অরুনিমার হৃদয় নড়াইলের প্লাবনকে, পাললিক গ্রুপের জাবেদ বিমানের আসিফকে, ঢাকা মেরিনার্সের পরাগ বাগেরহাটের তীর্থকে এবং পাললিক গ্রুপের তুহিন ঢাকার হিমেলকে হারিয়েছেন। সব ম্যাচেরই নিষ্পত্তি হয়েছে ৪-০ গেমে। আজ পুরুষ এককের ফাইনাল।