ম্যারাথনার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর ফিট রাখার জন্য এমনিতেই দৌড়ান ক্যারোলিন ওজনিয়াকি। নিয়মিত টেনিস অনুশীলনের পাশাপাশি দৌড়ান দিনে ৩০ থেকে ৪০ মিনিট। এই দৌড়ানোর সময়টাকে এবার তিনি বাড়িয়ে দিচ্ছেন। কারণ তো অবশ্যই একটা আছে। আগামী ২ নভেম্বর নিউইয়র্ক ম্যারাথন। দূরপাল্লার এই দৌড় প্রতিযোগিতায় এবার অংশ নেবেন টেনিসের সাবেক এক নম্বর। ‘লোকজন আমাকে জিজ্ঞাসা করে, কেন আমি ৫ কিংবা ১০ কিলোমিটার দৌড়াই না। ব্যাপারটা আমার ভালো লেগেছে। আমি এবার দৌড়ে দেখাতে চাই’—ওজনিয়াকির কথা। নিউইয়র্ক ম্যারাথনই হবে তাঁর প্রথম ‘রোড রেস’। মাস তিনেক এখনো বাকি, কিন্তু নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়ার জন্য যেন তর সইছে না ওজনিয়াকির, ‘যখন একটা বিষয় মাথায় ঢুকে যায়, সেটা করে দেখার চেষ্টাই থাকে আমার।’। ইয়াহু নিউজ।