যেখানে সবার ওপরে গিলের্মো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সদ্য সমাপ্ত মন্টে কার্লো মাস্টার্স সিরিজের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জি ভেসেলের কাছে হারের আগে টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই তারকা ৪৩ ম্যাচও জিতেছেন টানা, ব্যক্তিগত ওই রেকর্ডটি গড়েছিলেন ২০১০-১১ মৌসুমে। ওই মৌসুমে আর তিনটি ম্যাচ জিতলেই ৪৬ ম্যাচ জিতে রেকর্ড বইয়ে টানা জয়ের তালিকায় শীর্ষে থাকা আর্জেন্টিনার গিলের্মো ভিয়াসকে ছুঁয়ে ফেলতেন। সবচেয়ে বেশি টানা জয়ে কেউ কেউ অবশ্য সুইডেনের বিয়ন বোর্গের ৪৯ ম্যাচের কথাও বলেন। তবে এর মধ্যে আইটিএফের ম্যাচও থাকায় এটিপি স্বীকৃতি দেয়নি বোর্গকে। এটিপির হিসাবে বোর্গের টানা জয়ের রেকর্ড ৩৮ ম্যাচ।





টেনিসে সবচেয়ে বেশি টানা জয়
৪৬ ম্যাচ গিলের্মো ভিয়াস আর্জেন্টিনা ১৯৭৭

৪৪ ম্যাচ ইভান লেন্ডল চেক প্রজাতন্ত্র/যুক্তরাষ্ট্র  ১৯৮১-৮২

৪৩ ম্যাচ নোভাক জোকোভিচ সার্বিয়া  ২০১০-১১

৪২ ম্যাচ  জন ম্যাকেনরো যুক্তরাষ্ট্র   ১৯৮৪

৪১ ম্যাচ রজার ফেদেরার সুইজারল্যান্ড  ২০০৬-০৭