গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে রেকর্ডটা খুইয়েছিলেন রজার ফেদেরার। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা সুইস মহাতারকার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী নারী খেলোয়াড় সেরেনা আপাতত বিশ্রামে আছেন। সন্তানের মা হতে যাওয়া মার্কিন তারকা খেলেননি ফ্রেঞ্চ ওপেনে, খেলছেন না উইম্বলডনেও। এই সুযোগে রেকর্ড পুনরুদ্ধার করে ফেললেন ফেদেরার। এবারের উইম্বলডনের তৃতীয় রাউন্ডে মিখাইল জভেরেভকে হারিয়ে গ্র্যান্ড স্লামে ৩১৭তম জয় পেয়েছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। সেরেনা গ্র্যান্ড স্লামে জিতেছেন ৩১৬ ম্যাচ। পরশু চতুর্থ রাউন্ডে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছেন ফেদেরার। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচজয়ী খেলোয়াড়দের শীর্ষ ছয়ের পাঁচজনই নারী। ২৩৭ ম্যাচ খেলা পুরুষ খেলোয়াড়দের মধ্যে দুইয়ে নোভাক জোকোভিচ।
