র্যাঙ্কিংয়ে উত্তরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনে স্তানিসলাস ভাভরিঙ্কার সাফল্যের প্রভাব পড়েছে তাঁর র‌্যাঙ্কিংয়ে। জোকোভিচকে হারিয়ে ট্রফি জেতা ভাভরিঙ্কা ৯ থেকে উঠে এসেছেন চারে। এটি অবশ্য তাঁর ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিং নয়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এই সুইস খেলোয়াড় উঠে এসেছিলেন তিনে। তবে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন মহিলা এককের ফাইনালিস্ট লুসি সাফারোভা। প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে, ছয় ধাপ উত্তরণে জায়গা করে নিয়েছেন সাতে। কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যাওয়া নাদাল সাত থেকে নেমে গেছেন দশে। পুরুষ ও মহিলা দুই বিভাগে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছেন জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। এএফপি।