প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার টেনিস ছেড়েছেন সেই ১৬ বছর আগে। এখন কদাচিৎ প্রদর্শনী টেনিসে তাঁকে দেখা গেলেও বেশি ব্যস্ত থাকেন ঘরকন্নাতেই। বলা হচ্ছে উন্মুক্ত যুগের মহিলা টেনিসে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফের কথা। চাইলে জার্মান এই টেনিস গ্রেট দূতিয়ালি করতে পারেন ভারতের কেরালার রাজ্য পর্যটনের হয়ে! কেরালার রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পর্যটনের দূত করার ব্যাপারটি অনুমোদন দেওয়া হয়েছে। ভালো একটা প্রস্তাব নিয়ে এখন যোগাযোগও করা হয়েছে টেনিসের সাবেক এক নম্বরের সঙ্গে। কেরালা পর্যটনের দূত হওয়া না-হওয়া এখন স্টেফির ইচ্ছা। শুধু স্টেফিই নন, ওই রাজ্যের পর্যটন এবং আর্য়ুবেদকে প্রচারের আলোয় আনতেই এমন উদ্যোগ। সাংস্কৃতিক তারকাদেরও যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কেরালা পর্যটন। আইএএনএস।