লাল দুর্গ এখন ভাভরিঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচকে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কাল ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন স্তানিসলাস ভাভরিঙ্কা। ফেদেরারের স্বদেশির এটা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। রোলাঁ গারোর লাল দুর্গ এবারও জেতা হলো না জোকোভিচের l এএফপি
নোভাক জোকোভিচকে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কাল ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন স্তানিসলাস ভাভরিঙ্কা। ফেদেরারের স্বদেশির এটা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। রোলাঁ গারোর লাল দুর্গ এবারও জেতা হলো না জোকোভিচের l এএফপি

নতুন রাজা পেল প্যারিসের লাল দুর্গ। তবে রাজার নাম নোভাক জোকোভিচ নয়, স্তানিসলাস ভাভরিঙ্কা। এবার অধরা ফ্রেঞ্চ ওপেনটা জিতেই ক্যারিয়ার স্লাম পুরো করবেন জোকোভিচ-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর যাঁরা এমনটা ভাবছিলেন, তাঁদের হতাশই করেছেন ভাভরিঙ্কা। কাল রোলাঁ গারোর ফাইনালে প্রথম সেটটা ৪-৬ গেমে হারলেও ৩ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ের শেষ তিনটি সেট ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন ৩০ বছর বয়সী ভাভরিঙ্কা।
সর্বশেষ ২৮ ম্যাচেই জয় বিশ্বের ১ নম্বর পুরুষ খেলোয়াড় জোকোভিচ ফাইনালটা শুরু করেছিলেন নিরঙ্কুশ ফেবারিট হিসেবেই। কিন্তু ফাইনালে সব হিসাব উল্টে দিলেন ভাভরিঙ্কা।
‘এটাই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ’—ম্যাচের পর ভাভরিঙ্কা না বললেও পারতেন। পুরো ম্যাচে ৬০টি উইনার, এই পরিসংখ্যানই তো কথা বলছে ভাভরিঙ্কার হয়ে। এই জয়ে আজ প্রকাশিতব্য এটিপি র্যা ঙ্কিংয়ে নয় থেকে চারে উঠে আসবেন ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভাভরিঙ্কা। মজার ব্যাপার হলো, ফ্রেঞ্চ ওপেনের মতো ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটাও অষ্টম বাছাই হিসেবে জিতেছিলেন ফেদেরারের ছায়ায় ঢাকা পড়া এই সুইস। এএফপি।