শান্তির বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জিতে কে কী করেন? রাফায়েল নাদালের ট্রফিতে কামড় দেওয়ার ছবি তো বিখ্যাতই হয়ে গেছে। রজার ফেদেরার ট্রফিতে চুমো এঁকে সেটিকে শূন্যে তুলে ধরেন। বড় টুর্নামেন্ট জেতার পর বেশির ভাগ ফুটবলার, ক্রিকেটারও সেটাই করেন। ডব্লুবিও মিডলওয়েট বক্সিংয়ের বেল্ট জিতে ভারতের বক্সার বীজেন্দর সিংয়ের উদ্‌যাপনেও অস্বাভাবিকতা ছিল না কোনো। তবে এরপর তিনি যা করলেন, সে রকম কমই দেখা যায়। প্রতিপক্ষ চীনের বক্সার জুলপিকার মায়মায়তিয়ালিকে বেল্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন বীজেন্দর। ঘোষণাটি তিনি দিয়েছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। ভারত-চীন দোকালাম সীমান্তে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে। মাইক্রোফোন হাতে নিয়ে বীজেন্দর চাইলেন সেই উত্তেজনার সমাপ্তি, ‘আমি এই শিরোপা চাই না। এটা জুলপিকারকে ফিরিয়ে দেব। সীমান্তে উত্তেজনা চাই না আমি। এটাই শান্তির বার্তা।’ ফক্স স্পোর্টস।