শারাপোভা 'নিষিদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া শারাপোভা ভাবতে পারেন, কী ছিল, কী হয়ে গেল। টেনিসে দক্ষতা আর গ্ল্যামার মিলিয়ে বিশ্বজুড়েই নন্দিত ছিলেন। কিন্তু নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নেওয়ার দায়ে দুই বছর নিষিদ্ধ হওয়ার পর থেকেই পাল্টে গেল রুশ টেনিস-কন্যার জীবন। সুনাম ক্ষুণ্ন হয়েছে, অনেক স্পনসরও মুখ ফিরিয়ে নিয়েছেন। এবার শারাপোভা ‘নিষিদ্ধ’ হলেন বইয়ের পাতা থেকেও। ভারতের গোয়ার স্কুলগুলো ইংরেজি বইগুলো থেকে পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ীকে নিয়ে লেখা ‘রিচ ফর দ্য টপ’ অধ্যায়টি বাদ দিয়েছে। ২০০৬-০৭ সাল থেকেই অধ্যায়টি ছিল বইতে। কিন্তু ২৯ বছর বয়সী তারকার ডোপ পাপ ছাত্রছাত্রীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে ভেবে শিক্ষাবিদ ও অভিভাবকেরা অধ্যায়টি বাদ দিতে অনুরোধ করেছেন গোয়ার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে। এনডিটিভি।