শারাপোভাও অলিম্পিকে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার দায়ে গত ১২ মার্চ থেকে নিষিদ্ধ মারিয়া শারাপোভা। রুশ টেনিস তারকার নিষেধাজ্ঞা আরও বাড়াতে পারে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। অথচ তাঁকেই কিনা রিও অলিম্পিকে মেয়েদের এককের দলে রেখেছে রুশ টেনিস ফেডারেশন (আরটিএফ)। নিয়ম অনুযায়ী, র্যা ঙ্কিং-সেরা চার খেলোয়াড় দলে সুযোগ পান। তবে শারাপোভা না খেলতে পারলে পঞ্চম সেরা খেলোয়াড় সুযোগ পাবেন। শারাপোভা আদৌ খেলার অনুমতি পাবেন কি না, সেটি চলতি ফ্রেঞ্চ ওপেন শেষ হওয়ার আগেই জানা যাবে। আইএএনএস।