শারাপোভাকে নিয়ে মতভিন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন রং বদলাতে শুরু করেছে মারিয়া শারাপোভার চেনা জগতে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার পরই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ট্যাগ হিউয়ার ও পোরশে। তবে দুঃসময়ে পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ীর পাশে ফেরার ঘোষণা দিয়েছে তাঁর সবচেয়ে বড় স্পনসর নাইকি।
গত মার্চে ডোপ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ার পর ২৯ বছর বয়সী টেনিস-কন্যার সঙ্গে চুক্তি স্থগিত করেছিল নাইকি। কিন্তু ‘তিনি ইচ্ছাকৃতভাবে ডোপবিরোধী নীতিমালা ভঙ্গ করেননি’—আইটিএফের এমন রায়ের পর মত বদলে আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি চুক্তিটি বহাল করেছে আবার।
শারাপোভার নিষেধাজ্ঞা নিয়ে মতের ভিন্নতাও আছে টেনিস খেলোয়াড়দের মধ্যে। রজার ফেদেরার যেমন কঠোর পথেই হাঁটছেন। ডোপ পাপের ক্ষেত্রে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অনুসারী সুইস কিংবদন্তি বলেছেন, ‘(ওষুধ) ইচ্ছাকৃতভাবে নিন বা না নিন, এতে কোনো পার্থক্য দেখি না। কী নিচ্ছেন, এর প্রভাব কী, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়েই তো নেওয়া উচিত। আর যদি তা না করেন, তাহলে আপনাকে নিষিদ্ধ হতেই হবে।’ ফক্স স্পোর্টস।