শারাপোভার আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হলেন মারিয়া শারাপোভা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পরশু আপিল করেছেন ক্রীড়ার সর্বোচ্চ এই আদালতে। গত অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ধরা পড়েন রুশ টেনিস তারকা। নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। ৫ আগস্ট শুরু হবে রিও অলিম্পিক, তার আগে ১৮ জুলাইয়ের মধ্যেই রায় দেবেন ক্রীড়া আদালত। ফক্স স্পোর্টস।