শারাপোভার ওয়াইল্ড কার্ডের অপেক্ষা
মারিয়া শারাপোভা পারলেন না। পরশু রাতে স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে ক্রিস্তিনা ম্লাদেনোভিচের কাছে ৬–৩, ৫–৭,
৪–৬ গেমে হেরে গেছেন রুশ তারকা। এতে স্টুটগার্ট ওপেন জিতে র্যা ঙ্কিংয়ে ১২৫-এর মধ্যে উঠে আসার সুযোগটা হাতছাড়া হলো তাঁর। সুতরাং ফ্রেঞ্চ ওপেনে খেলতে হলে এখন ওয়াইল্ড কার্ড পাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাঁকে।
ওয়াইল্ড কার্ড নিয়েই স্টুটগার্টে খেলতে এসেছিলেন শারাপোভা। ১৬ মে জানা যাবে, আরেকটি ওয়াইল্ড কার্ডের কল্যাণে ফ্রেঞ্চ ওপেনেও তাঁর দেখা মিলবে কিনা। টেনিস-বাণিজ্যে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ মাদ্রিদ ও রোমের আরও দুই টুর্নামেন্টে এরই মধ্যে ওয়াইল্ড কার্ড পেয়ে গেছেন পাঁচটি গ্র্যান্ড স্লাম বিজয়ী। ডোপ কেলেঙ্কারির কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে তাঁর এমন প্রত্যাবর্তনে বিভক্ত হয়ে পড়েছে টেনিস-বিশ্ব। কেউ স্বাগত জানিয়েছেন, কেউ-বা শারাপোভাকে আজীবনই নিষিদ্ধ দেখতে চান। রুশ তারকা অবশ্য এসব গায়ে মাখছেন না, ফিরতে পেরেই খুশি তিনি, ‘যদি সপ্তাহের শুরুতেও বলা হতো এমন অবস্থানে থাকব, আমি এতেই খুশি থাকতাম।’ এএফপি।