প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জন্য সুখবর! সুখবর দেশটির টেনিসের জন্য। দেশটির পুরুষ টেনিসটা তারকাশূন্য, মেয়েদের টেনিসেও সেরেনা উইলিয়ামসই সবেধন নীলমণি। এই সময়ে প্রতিষ্ঠিত একজন তারকা পেয়ে গেলে তো ভালোই! এখন মারিয়া শারাপোভা সিদ্ধান্তটা নিলেই হয়। সম্ভাবনা জেগেছে রাশিয়ার এক নতুন আইনের জন্যই। দ্বৈত নাগরিকত্ব নেওয়া এক কোটি রুশকে ক্রেমলিনে এসে ৪ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে—পুতিন সরকার নতুন ডিক্রি জারি করেছে। নাগরিকদের নজরদারিতে রাখা ও তাদের কাছ থেকে বেশি বেশি রাজস্ব আদায় করার জন্যই নাকি এই আইন। সংশয় জেগেছে শারাপোভাসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী অন্য রুশ খেলোয়াড় ও মডেলরা আইনটা মানবেন কি না, সেটা নিয়েই। নিবন্ধন না করলে বাতিল হয়ে যাবে রুশ নাগরিকত্ব, আর এখানেই শারাপোভাকে পুরোপুরি পাওয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের! এএনআই।