শীর্ষ পাঁচ বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ

১

নোভাক জোকোভিচ

সার্বিয়া

২

রজার ফেদেরার

সুইজারল্যান্ড

৩

স্তানিসলাস ভাভরিঙ্কা

সুইজারল্যান্ড

৪

ডেভিড ফেরার

স্পেন

৫

মিলোস রাওনিচ

কানাডা

মহিলা

১

সেরেনা উইলিয়ামস

যুক্তরাষ্ট্র

২

সিমোনা হালেপ

রোমানিয়া

৩

পেত্রা কেভিতোভা

চেক প্রজাতন্ত্র

৪

আগ্নিয়েস্কা রাদভানস্কা

পোল্যান্ড

৫

মারিয়া শারাপোভা

রাশিয়া

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

এবার চ্যাম্পিয়ন হলেই উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন রজার ফেদেরার। সুইস মহাতারকা এখন রেকর্ডটা ভাগাভাগি করছেন জিমি কনর্স ও পিট সাম্প্রাসের সঙ্গে। তিনজনই জিতেছেন পাঁচবার করে।

সব মিলিয়ে সর্বোচ্চ সাতবার পুরুষ এককে জয়ী খেলোয়াড়ও তিনজন—উইলিয়াম লার্নড, রিচার্ড সিয়ার্স ও বিল টিলডেন। তিনজনই যুক্তরাষ্ট্রের।ইউএস ওপেনের গত চারটি আসরেই ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। চ্যাম্পিয়ন হয়েছেন অবশ্য মাত্র একবারই (২০১১)।

এবার কোয়ার্টার ফাইনালেই জোকোভিচের দেখা হয়ে যেতে পারে ২০১২ সালের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে কিংবা ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গার সঙ্গে। ফেদেরারের শেষ আটের সম্ভাব্য প্রতিপক্ষ ‘বেবি ফেড’ গ্রিগর দিমিত্রভ। চোটের কারণে নেই বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল
২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর যুক্তরাষ্ট্রের কেউ পুরুষ এককে জিততে পারেননি

পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নরা এবার পাবেন ৩০ লাখ ডলার করে। রানারআপদের পুরস্কার সাড়ে ১৪ লাখ ডলার।

সেরেনা উইলিয়ামস এবারও জিতলে ছুঁয়ে ফেলবেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। যেটি এখন শুধুই ক্রিস এভার্টের।

মেয়েদের এককে সর্বশেষ দুটি ফাইনালই হয়েছে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কার মধ্যে। দুবারই জিতেছেন সেরেনা।

এবার অবশ্য আর ফাইনাল হওয়ার সম্ভাবনা নেই সেরেনা-আজারেঙ্কার। ড্রয়ের একই অর্ধে পড়ায় দেখা হতে পারে সেমিফাইনালেই।