শীর্ষ বাছাইরা দ্বিতীয় রাউন্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবারের চ্যাম্পিয়ন, তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা অবাছাই হিসেবেই খেলছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কাল যুক্তরাষ্ট্রের স্লোন স্টিভেন্সকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে অবশ্য জানিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিনিও l এএফপি

পঞ্চম বাছাই আনা ইভানোভিচসহ মেয়েদের বিভাগের আটজনের বিদায়। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিন একটা ঝাঁকুনিই দিয়েছিল টেনিস বিশ্বকে। কাল দ্বিতীয় দিনে অবশ্য সবকিছুই প্রায় স্বাভাবিক। দুই শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস, পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা ও দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কারা উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে।
উন্মুক্ত যুগে আন্দ্রে আগাসির পর দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে পঞ্চম শিরোপার অভিযানে নামা জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন বাছাইপর্ব পেরিয়ে আসা স্লোভেনিয়ান আলিয়াজ বেদেনেকে। সেরেনা ৬-০, ৬-৪ গেমে জিতেছেন বেলজিয়ামের অ্যালিসন ফন উইটভেঙ্কের বিপক্ষে। রয়টার্স।