শুভেচ্ছাদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোষা প্রাণীদের মধ্যে অ্যান্ডি মারের অন্যতম প্রিয় কুকুর। ব্রিটিশ এই টেনিস তারকার ম্যাগি মে এবং রাস্টি নামের দুটি কুকুর আছে। কখনো-সখনো তাঁর ভ্রমণসঙ্গীও হয় এরা। মারেকে নিয়ে এই লেখায় কুকুরের প্রসঙ্গটি আসার কারণ, বিশ্বব্যাপী বন্য প্রাণী রক্ষার আন্দোলনে মারের একাত্মতা ঘোষণা। চোরাশিকারীদের ক্রমবর্ধমান নিষ্ঠুরতার শিকার বাঘ থেকে শুরু করে গন্ডার, হাতি। বিপন্ন এসব প্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে বিশ্ব বন্য প্রাণী সহায়তা তহবিল ডব্লুডব্লুএফ (ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড)। গত বৃহস্পতিবার এই সংগঠনের শুভেচ্ছাদূত হয়েছেন মারে। চোরাশিকারীদের ধরার জন্য ডব্লুডব্লুএফ প্রথমবারের মতো নেপালে শুরু করেছে কুকুরদের প্রশিক্ষণ কর্মসূচি। শুভেচ্ছাদূত মারের সম্মানে ওই প্রশিক্ষণে এক কুকুরের নামও রাখা হয়েছে তাঁর নামে। এএফপি।