প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেনিস কমপ্লেক্সে কাল শেষ হয়েছে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট। বরাবরের মতো এবার এশিয়ার অন্যান্য দেশের খেলোয়াড় ছিল কম। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে স্বাগতিক বাংলাদেশ। পরশু বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের পপি-ইতি জুটি। কাল বালক ও বালিকা দুই বিভাগেই শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের খেলোয়াড়েরা।
বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ ইশতিয়াক। বালিকা এককে চ্যাম্পিয়ন পপি আক্তার। বালক এককের ফাইনালে ইশতিয়াক ৬-৪, ৬-২ গেমে হারিয়েছে স্বদেশি জুবিন ওমরকে।