সাত বছর পর শেষ আটে ইভানোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন আনা ইভানোভিচ। ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লামটা জেতার পর থেকেই প্যারিসের লাল দুর্গটা ইভানোভিচের ব্যর্থতারই গল্প বলেছে যেন। সেই ব্যর্থতার গল্প কি এবার পাল্টাবে?
সাত বছর পর এবারই যে প্রথম ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা। কাল বৃষ্টিবিঘ্নিত চতুর্থ রাউন্ডে সপ্তম বাছাই ইভানোভিচ ৭-৫, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন নবম বাছাই রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে। শেষ আটে ইভানোভিচের প্রতিদ্বন্দ্বী ইউক্রেনের ইয়েলেনা সভিতোলিনা।
প্রথম ইউক্রেনিয়ান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা সভিতোলিনা ৬-২, ৭-৬ (১১/৯) গেমে জিতেছেন অ্যালিজ কর্নেইয়ের বিপক্ষে। কাল প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন কেই নিশিকোরিও। রাশিয়ার তৈমুরাজ গাবাশভিলিকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন নিশিকোরি। কাল বৃষ্টিতে মোট ২ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ ছিল খেলা।
চতুর্থ রাউন্ডে কাল নির্ধারিত মারিয়া শারাপোভার ম্যাচটি হয়নি, হবে আজ। এএফপি।