সাত বছর বয়সেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র সাত। অথচ এই বয়সেই বিশ্বজয় করতে চলে এসেছে ইলিয়াস আলানাজারভ! বিশ্ব টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছে তুর্কমেনিস্তানের এই ছেলেটি। বলা বাহুল্য, মালয়েশিয়ায় চলমান এ টুর্নামেন্টের সবচেয়ে ছোট প্রতিযোগীও আলানাজারভ।
টুর্নামেন্টটি অবশ্য টিটির সর্বনিম্ন ধাপের (চতুর্থ)। এতে জিতলে পরের ধাপে উঠবে আলানাজারভের দল। দলের চতুর্থ সদস্য সে। তার পরিশ্রমের গল্প অবশ্য অন্য যে কারও মতোই। ২০০৮ সালে জন্ম নেওয়া আলানাজারভ টিটি খেলতে শুরু করেছিল ২০১৪ সাল থেকে। প্রতিদিন স্কুলের পর তিন ঘণ্টা করে টিটি প্রশিক্ষণ, শুধু সোমবারে বিরতি। অবশ্য টিটির সঙ্গে আলানাজারভের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনেরই। তার বাবা আগামভ্রাট তুর্কমেনিস্তান টিটি ফেডারেশনের সভাপতি। তিনিই বলছিলেন, ‘পরিবারের সবাই বাঁচে, খায় আর নিশ্বাসও নেয় টিটিতে।’ আইএএনএস।