প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আপনার সাফল্যের মূলমন্ত্র কী?’—বিখ্যাত সবাইকেই কমবেশি এই প্রশ্ন শুনতে হয়েছে। বেশির ভাগ সময় উত্তরগুলোও কাছাকাছি—পরিশ্রম, সাধনা, অধ্যবসায় ইত্যাদি ইত্যাদি। তবে মার্টিনা হিঙ্গিস কিন্তু গৎবাঁধা কথা বললেন না। মেয়েদের টেনিসে পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ীর সাফল্যের রহস্য কি জানেন? ঘোড়ায় চড়া আর চকলেট খাওয়া! ঘোড়া হিঙ্গিসের খুবই প্রিয়, সুযোগ পেলেই চেপে বসেন নিজের ঘোড়ায়। সেটা মানসিক চাপ থেকেও মুক্তি দেয় বলেই দাবি হিঙ্গিসের। সেটা না বোঝা গেল, কিন্তু চকলেট? সুইসদের মাত্রই চকলেট প্রিয়, হিঙ্গিসেরই তাই। তাঁর কথা, চকলেট তাঁকে ভীষণ চাঙা করে তোলে! আইএনএস।