সাবাতিনির খালি হাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকহ্যান্ডে বেশ শক্তিশালী ছিলেন তিনি। সেটা বোঝাতেই যেন বুয়েনস এইরেসে গ্যাব্রিয়েলা সাবাতিনির মূর্তিটাতে একটা ব্যাকহ্যান্ড শটই মূর্ত করে তোলা হয়েছিল। কিন্তু উদ্বোধনের দুই সপ্তাহের মধ্যে কে বা কারা যেন সাবাতিনির মূর্তির ডান হাত থেকে র্যাকেটটা ভেঙে নিয়ে গেছে! এখন দেখলে মনে হবে ১১ বছরের পেশাদার ক্যারিয়ারে ইউএস ওপেনসহ ২৭টি শিরোপাজয়ী সাবেক আর্জেন্টাইন টেনিস খেলোয়াড় খালি হাতে বিচিত্র এক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন! সংস্কারের আগ পর্যন্ত এ দৃশ্যটাই দেখতে হবে দর্শনার্থীদের। বিভিন্ন খেলার আর্জেন্টাইন কিংবদন্তিদের সম্মান জানাতে সম্প্রতি তাঁদের মূর্তি গড়ার একটা উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা। সাবাতিনি ছাড়াও এ তালিকায় আছেন ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি ও গলফার রবার্তো দে ভাইসেনজো। এএফপি।