সামনে ম্যাকেনরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রকাশিত এটিপি র্যা ঙ্কিংয়ে অনুমিতভাবেই এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন নোভাক জোকোভিচ। এর মধ্য দিয়ে রাফায়েল নাদালের টানা ৫৬ সপ্তাহ এক নম্বর র্যা ঙ্কিংয়ে থাকার কীর্তিতে ভাগ বসালেন ২৮ বছর বয়সী সার্বিয়ান। এই কদিন আগে উইম্বলডন জয়ী জোকোভিচের পয়েন্ট ১৩৮৪৫। র্যা ঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রজার ফেদেরার, তাঁর পয়েন্ট ৯৬৬৫। অ্যান্ডি মারে আছেন তৃতীয় স্থানে, পয়েন্ট ৭৮৪০। জোকোভিচের সামনে এখন ম্যাকেনরোকে ছোঁয়ার হাতছানি। আর দুটি সপ্তাহ এক নম্বর স্থানটি ধরে রাখতে পারলেই জন ম্যাকেনরোর ৫৮ সপ্তাহের রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন ‘জোকার’। আইএএনএস।