সামনে শুধু স্টেফি ও নাভ্রাতিলোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেরেনা উইলিয়ামসের সামনে বারবারই এসে দাঁড়াচ্ছেন স্টেফি গ্রাফ! আর একটি গ্র্যান্ড স্লাম জিতলে উন্মুক্ত যুগের সবচেয়ে বেশি, ২২টি গ্র্যান্ড স্লামজয়ী জার্মান টেনিস গ্রেটকে ছুঁয়ে ফেলবেন সেরেনা।
আরেকটি ক্ষেত্রেও স্টেফিকে ছোঁয়ার লক্ষ্য ঠিক করে নিতে পারেন তিনি। পুরুষ ও মেয়েদের টেনিস মিলিয়ে সবচেয়ে বেশি ৩৭৭ সপ্তাহ টেনিস র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড স্টেফি গ্রাফের। যে রেকর্ড ভাঙা স্টেফির গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ড ভাঙার চেয়েও কঠিন।
গত সোমবার আরও একটা সপ্তাহ র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা নিশ্চিত করলেন সেরেনা। মোট ২৬১ সপ্তাহ শীর্ষে থেকে ছাড়িয়ে গেলেন ক্রিস এভার্টকে (২৬০)। সেরেনা আর স্টেফির মাঝখানে অবশ্য আছেন আরও একজন—মার্টিনা নাভ্রাতিলোভা (৩৩২)।
সর্বশেষ র্যা ঙ্কিংয়ের শীর্ষে আসার আগে সেরেনা পাঁচ দফায় এক নম্বর হয়েছেন। তবে এবারের মতো কখনোই লম্বা সময় ধরে র্যা ঙ্কিং-শীর্ষে থাকতে পারেননি। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ১৩৮ সপ্তাহ শীর্ষে আছেন। এর আগে আরও পাঁচবার শীর্ষে উঠে সেখানে থাকতে পেরেছেন মোট ১২৩ সপ্তাহ। টেনিসডটকম।
রানিদের রাজত্ব (সপ্তাহ)
৩৭৭   স্টেফি গ্রাফ
৩৩২   মার্টিনা নাভ্রাতিলোভা
২৬১   সেরেনা উইলিয়ামস
২৬০   ক্রিস এভার্ট
২০৯   মার্টিনা হিঙ্গিস