সেই তিন লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৩ ববি রিগস বনাম মার্গারেট কোর্ট
১৯৭৩ ববি রিগস বনাম মার্গারেট কোর্ট

টেনিস বিশ্ব ছেলে-মেয়ের লড়াই প্রথম দেখেছে ১৯৭৩ সালে। দ্বিতীয়টিও ওই একই বছরে। চল্লিশের দশকের পুরুষদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ববি রিগস অবসরে যান ১৯৫১ সালে। তিয়াত্তরে যুক্তরাষ্ট্রের সাবেক এই তারকার বয়স ছিল ৫৫ বছর। তাঁর মনে হয়েছিল ওই বয়সেও মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়কে হারিয়ে দিতে পারবেন। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং অবশ্য তখন অমন লড়াইয়ে নামতে চাননি। তবে রিগসের চ্যালেঞ্জ

১৯৭৩ ববি রিগস বনাম বিলি জিন কিং
১৯৭৩ ববি রিগস বনাম বিলি জিন কিং

নিয়েছিলেন মার্গারেট কোর্ট। ওই লড়াইয়ের সময় মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার কোর্ট ম্যাচটি হেরে যান ২-৬, ১-৬ গেমে। কোর্টের হেরে যাওয়ার প্রতিশোধ নিতেই কিনা সেই বছরেরই শেষের দিকে রিগসের বিপক্ষে লড়াইয়ে নামার আগ্রহ দেখান কিং। সেই সময়ে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২৯ বছর বয়সী কিং ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দেন তাঁর চেয়ে ২৬ বছরের বড় রিগসকে। টেনিসে আরেকটি বিখ্যাত ব্যাটল অব সেক্সেস হয়েছে ১৯৯২ সালে। ৪০ বছর বয়সী জিমি কনর্সের চ্যালেঞ্জার ছিলেন ৩৫ বছর বয়সী মার্টিনা নাভ্রাতিলোভা। কনর্স ম্যাচটি জিতেছিলেন ৭-৫, ৬-২ গেমে।

১৯৯২ মার্টিনা নাভ্রাতিলোভা বনাম জিমি কনর্স
১৯৯২ মার্টিনা নাভ্রাতিলোভা বনাম জিমি কনর্স

সেরেনা কোর্টে ফেরার পর ম্যাকেনরোর চ্যালেঞ্জ কি নেবেন? ম্যাকেনরোর মেয়েরা কি তাঁদের বাবাকে সেরেনার বিপক্ষে কোর্টে নামার অনুমতি দেবেন? আরেকটি ব্যাটল অব সেক্সেস দেখতে পাবে টেনিস বিশ্ব? সূত্র: বিবিসি