সেমিতে ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেনের প্রস্তুতিটা ভালোই হচ্ছে রজার ফেদেরারের। গত সপ্তাহে টরন্টো মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন। পরশু অ্যান্ডি মারেকে হারিয়ে সুইস তারকা উঠেছেন সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে। দ্বিতীয় সেটে ১-৪-এ পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছেন সেটটা। এক ঘণ্টা ৩৩ মিনিটের লড়াইয়ে জয়টা ৬-৩, ৭-৫ গেমে। সেমিতে তাঁর প্রতিপক্ষ কানাডার মিলোস রায়োনিচ। মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা। এএফপি।