সেমিতে শারাপোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা কাটিয়ে এসে কোর্টে দারুণ ছন্দে মারিয়া শারাপোভা। জার্মানির স্টুটগার্ট ওপেনে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে গেছেন মেয়েদের টেনিসের এই সাবেক ১ নম্বর। কাল কোয়ার্টার ফাইনালে এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভিয়েতকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন শারাপোভা। ডোপ কেলেঙ্কারির কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এসে এই প্রথম কোনো টুর্নামেন্ট খেলছেন রাশিয়ান টেনিস তারকা। খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে, আর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন টেনিস জগতের অনেকেই। এএফপি।