প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টে তো তাঁকে দেখা যায়ই, বাহারি পোশাকে দেখা যায় ফ্যাশন শো কিংবা টিভির রিয়েলিটি শোতেও। শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা, সালোয়ার-কামিজ কিছুই বাদ যায় না। লাইন দুটি পড়ার পর বুঝে যাওয়ার কথা, কথা হচ্ছে সানিয়া মির্জাকে নিয়ে। ভারতীয় এই টেনিস তারকা এক জরিপে সবচেয়ে পরিপাটি পোশাকের ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। অনলাইনে নৃতাত্ত্বিক পণ্যের বেচাকেনার প্রতিষ্ঠান ক্রাফটসভিলা কর্তৃক আয়োজিত জরিপে সবচেয়ে বেশি ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন সানিয়া। ২০ মে থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ১৮.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় পরিপাটি পোশাকের ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শাটলার সানিয়া নেওয়াল। স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল হয়েছেন তৃতীয়, পেয়েছেন ৯.৩ শতাংশ ভোট। আইএএনএস।