সেরেনা জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

মারিয়া শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ও​পেনে শিরোপা নিজের করে নিয়েছেন মার্কিন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। আজ শনিবার মেলবোর্ন পার্কে ফাইনালে রুশ তারকা শারাপোভার বিপক্ষে সেরেনার জয়টি এসেছে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে।
এই জয়ে কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাদ্রাতিলোভা ও ক্রিস এভার্টের ১৮ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে গেলেন সেরেনা। টেনিসের গ্র্যান্ডস্ল্যাম আসরে তাঁর শিরোপা এখন ১৯টি। উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়তে সেরেনার সামনে কেবল স্টেফিগ্রাফ (২২ শিরোপা)। এটি সেরেনা উইলিয়ামসের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। তথ্যসূত্র: এএফপি।
সেরেনার গ্র্যান্ড স্লাম তালিকা: 
অস্ট্রেলিয়ান ওপেন (২০১৫, ২০১০, ২০০৯, ২০০৭, ২০০৫, ২০০৩)
ফ্রেঞ্চ ওপেন (২০১৩, ২০০২)
উইম্বলডন (২০১২, ২০১০, ২০০৯, ২০০৩,২০০২)
ইউএস ওপেন (২০১৪, ২০১৩, ২০১২, ২০০৮, ২০০২, ১৯৯৯)