সেরেনা না শারাপোভা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ-মার্কিন লড়াইয়ে কে জিতবে আজ? মারিয়া শারাপোভা, না সেরেনা উইলিয়ামস, কার হাতে উঠবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা? বছরের প্রথম গ্র্যান্ড স্লামটা দ্বিতীয়বারের মতো জিততে ইতিহাসের বিরুদ্ধস্রোতেই নাও বাইতে হবে শারাপোভাকে। ২০০৪ সালের পর সেরেনার কাছে টানা ১৫ ম্যাচ হেরেছেন বিশ্বের ২ নম্বর নারী খেলোয়াড়। ইতিহাসটা উল্টে দিতে পারলে শিরোপা তো বটেই, সেরেনাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটাও নিজের করে নেবেন শারাপোভা। ২০০৩ থেকে ২০১০ সালে মধ্যে পাঁচবার ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হওয়া সেরেনা কি সেটা হতে দেবেন?