সেরেনা না সাফারোভা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

মহিলা এককের ফাইনালে আজ কে জিতবে? কেন সেরেনা উইলিয়ামস! এই নামটা মুখে আনতে টেনিস বোদ্ধা না হলেও চলে। ১৯টি গ্র্যার‌্যান্ড স্লাম জিতেছেন। আর লুসি সাফারোভা এই প্রথম কোনো গ্র্যার‌্যান্ড স্লামের ফাইনালে। র‌্যাঙ্কিং, অর্জন, অভিজ্ঞতা, সামর্থ্য—সব দিক থেকেই যোজন যোজন এগিয়ে সেরেনা উইলিয়ামস। আর দুজনের ৮ বারের সাক্ষাতে একবারও হারেননি সেরেনা।
তবে ফাইনালের আগে পরিসংখ্যানে এগিয়ে থাকাটাই বড় ম্যাচ জেতার নিশ্চয়তা দেয় না। ট্রফি হাতে তোলার সামর্থ্য দেখিয়েই তো সাফারোভা উঠে এসেছেন ফাইনালে।
. বড় মঞ্চে সেরেনার মুখোমুখি দাঁড়ানোর আগে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা চার চার প্রতিযোগীকে হারিয়েছেন চেক মেয়ে।
. টুর্নামেন্টে সেরেনা যেখানে ৫৭টি গেম হেরেছেন, সাফারোভার হার মাত্র ৫২টি।
. সেরেনা হেরেছেন মোট ৪টি সেটে। এখনো একটি সেটেও হারেননি সাফারোভা। আজ ফাইনালে জিতলে তিনিই হবেন কোনো সেট না হেরে গ্র্যার‌্যান্ড স্লাম জেতা ১৮তম প্রতিযোগী।

লুসি সাফারোভা
লুসি সাফারোভা

কী দুর্দান্ত ফর্মেই না আছেন সাফারোভা। এই ফর্মের ব্যাপারটাই আজ ফাইনালের আগে যা একটু অস্বস্তির কারণ সেরেনার জন্য। যে চারটি ম্যাচে সেট হেরেছেন—চারটিই ম্যাচের প্রথম সেট। পরশু সুইজারল্যান্ডের তিমিয়া বাসিনস্কিকে হারিয়ে ফাইনালে ওঠার পর নিজের ফর্ম এবং ফিটনেসের ব্যাপারটি উঠে আসে সেরেনার কথায়। জানিয়েছেন, তিনি এতটাই অসুস্থ বোধ করছিলেন যে একবার কোর্ট থেকেই উঠে যেতে চেয়েছিলেন, ‘তৃতীয় রাউন্ডের পর থেকেই আমি জ্বরে আক্রান্ত হই। এখনো জ্বরের সঙ্গে লড়ছি। (সেমিফাইনালে) কখনোই মনে হয়নি আমি জিততে পারব। আমি তৃতীয় সেটটিই আর খেলতে চাচ্ছিলাম না।’ জ্বরটা আসলেই ভোগাচ্ছে সেরেনাকে। সর্বশেষ খবর, জ্বরের কারণেই ফাইনালের অনুশীলন এবং সংবাদ সম্মেলন বাতিল করেছেন। ভক্তরা প্রার্থনায় বসে গেছেন তাঁর সুস্থতার জন্য।
এর আগে ২০০২ ও ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সেরেনা। আজ কোর্টে নামবেন ২০তম গ্র্যার‌্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে। উন্মুক্ত যুগে ২০টির বেশি ২২টি গ্র্যার‌্যান্ড স্লাম জিতেছেন একজনই—স্টেফি গ্রাফ।
তবে সাফারোভা বলছেন, অর্জনের ভান্ডার যতই সমৃদ্ধ হোক সেরেনার, তিনি তাঁর কাছে শুধুই একজন প্রতিযোগী, ‘সেরেনা এক গ্রেট খেলোয়াড়, টেনিসের এক নম্বর। কিন্তু তাতে কী, আমি আমার খেলাটাই খেলব, চেষ্টা করে যাব ট্রফিটা জেতার।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।
মহিলা এককের ফাইনাল

সেরেনা  সাফারোভা
১ র‌্যাঙ্কিং ১৩
২৬ সেপ্টেম্বর ১৯৮১জন্ম ৪ ফেব্রুয়ারি, ১৯৮৭
মিশিগান, যুক্তরাষ্ট্রজন্মস্থান ব্রেনো, চেক প্রজাতন্ত্র
৫ ফুট ৯ ইঞ্চিউচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি
৭০ কেজি ওজন ৬২ কেজি
ডানহাতি খেলার ধরন বাঁহাতি
১৯৯৫ পেশাদার ২০০২
৬৬ শিরোপা ৬
১৯ গ্র্যার‌্যান্ড স্লাম শিরোপা ০
৬,৭৫,২৭,৬৬৯ ক্যারিয়ার প্রাইজমানি ($) ৬৩,৯৯,৫৬৫
চ্যাম্পিয়ন ২ (২০০২, ২০১৩) ফ্রেঞ্চ ওপেনে সেরা সাফল্য ফাইনাল (২০১৫)