সেরেনা-ভেনাস শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লি না নেই। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন ছেড়ে দিয়েছেন টেনিসই। ছিলেন এর আগের দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবার অবাছাই হিসেবে খেলা সেই আজারেঙ্কার কাল ছুটি হয়ে গেল বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে। চতুর্থ রাউন্ডে বেলারুশ তারকাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভা।
শেষ আটে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস, কোয়ার্টারে তাঁর সঙ্গী হয়েছেন বড় বোন ভেনাস ও ম্যাডিসন কিস। সেরেনা-ভেনাস-কিস, ২০০৪ সালের পর এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ আটে তিন মার্কিন খেলোয়াড়। ২০১০ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভেনাস।
পুরুষ বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা, শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, জাপানের কেই নিশিকোরি ও কানাডার মিলোস রাওনিচ উঠেছেন শেষ আটে। এএফপি, রয়টার্স।